সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:15 AM, October 5, 2023
বিনোদন ডেস্ক:
মারা গেলেন প্রখ্যাত তামিল অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক জয়াদেবী। গত একমাস ধরে হৃদরোগ ও পেটে টিউমার ধরা পড়ায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এ অবস্থায় বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্ম বিটের খবর, গত একমাস ধরে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে রামচন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জয়াদেবী। চিকিৎসকের পরামর্শে কয়েকদিন আগেই ছাড়পত্র দেয়া হয় তাকে। মৃত্যুর পর মরদেহ বর্তমানে পোরুতে তার নিজ বাসভবনে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার শেষকৃত্য করা হবে।
জয়াদেবী তামিল ইন্ডাস্ট্রির একজন অগ্রগামী নারী পরিচালক হিসেবে পরিচিত। থিয়েটার শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করার পর সিনেমা ইন্ডাস্ট্রিতে যাত্রা করেন তিনি। পরিচালক হওয়ার স্বপ্ন লালন করার সময় মাত্র ২০ বছর বয়সে অভিনয়ে আসেন এই অভিনেত্রী।
তাকে অভিনেত্রী হিসেবে ‘ইধায়া মালার’, ‘সাইন্থদাম্মা সাইনথাডু’, ‘ভাজা নিনাইথাল ওয়াজহালাম’ ও ‘সারিয়ানা জোডি’র মতো উল্লেখযোগ্য ২০টি সিনেমায় দেখা গেছে। পর্দায় অভিনয় করলেও সৃজনশীল চিন্তা প্রসারিত করেছেন তিনি। পরবর্তীতে নির্মাণে উদ্যোগী হন। এছাড়া ১৫টিরও বেশি সিনেমা নির্মাণ করেছেন।
১৯৮৪ সালে ‘নালম নালামারিয়া আভাল’ সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় জয়াদেবীর। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকজুড়ে শিল্পে নিজের বহুমুখিতা প্রদর্শন করেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 8
Users Last 7 days : 118
Users Last 30 days : 585
Users This Month : 585
Users This Year : 585প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
