সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:26 PM, October 6, 2023
বিনোদন ডেস্ক:
অনলাইন বেটিং অ্যাপে প্রতারণার ঘটনায় নানা সমালোচনা চলছে ভারতে। মহাদেব অ্যাপের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকদিন আগেই বলিউড তারকা রণবীর কাপুরকে তলব করে দেশটির আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্দকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)।
এবার এই বেটিং অ্যাপকাণ্ডে তলব করা হলো অভিনেত্রী কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান ও শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও আরও কয়েকজনকে নজরে রেখেছে ইডি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শ্রদ্ধা কাপুরকে তলব করেছে ইডির দপ্তর। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেয়া হয়েছে তাকে। সূত্রের খবর, শুক্রবার অভিনেত্রী হাজিরা দেবেন।
আয়ের উৎস কী, কীভাবে টাকা প্রদান করা হয়, এসব জানার জন্যই ডাকা হচ্ছে তাদের। তবে হাজিরা দেয়ার আগে অন্তত দুই সপ্তাহ সময় চেয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে রায়পুর দপ্তরে বিভিন্ন সময় হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা হাজিরা দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
