সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:36 PM, October 6, 2023
বিনোদন ডেস্ক:
বুধবার এফডিসিতে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুপুরে এফডিসির প্রশাসনিক ভবনের এক পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি অভিনব কায়দায় তার ফোনটি নিয়ে চলে যান।
ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে ফারিণ বলেন, ‘সাধারণত শুটিংয়ে প্রধান শিল্পীদের ইউনিটে লোকজন খোঁজখবর রাখেন, সমাদর করেন। ফোন হারানোর অনেকক্ষণ আগ থেকেই আমার পিছু পিছু ছিলেন ওই লোকটি। আমি ভাবছিলাম, হয়তো ইউনিটের লোক। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় সামান্য বৃষ্টিও হচ্ছিল। লোকটা আমার মাথায় ছাতাও ধরেছিলেন। আমি কথা বলছিলাম।
‘লোকটি আমার কাছে ফোনটি চান। আমি ভাবছি, কথা বলার সময় ফোন আসতে পারে, ইউনিটের লোক ভেবে ফোনটি তার হাতে দিয়ে কথা বলছিলাম। মনে হয় এক-দেড় মিনিটের মধ্যেই কথা বলা শেষ হয়। পরে ওই লোকটিকে আর খুঁজে পাইনি। সঙ্গে সঙ্গে ইউনিটের লোকজন এফডিসির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে আর ধরতে পারিনি।’
ফারিণ আরও বলেন, ‘ফোন হারালে নতুন ফোন কেনা যাবে। কিন্তু অনেক মানুষের নম্বর আছে, সেগুলো নতুন করে সংগ্রহ করতে কষ্ট হবে। তাছাড়া নিজের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে ফোনে। এটা নিয়ে চিন্তা করছি।’
ফারিণ জানান, ফোনটি হারিয়ে যাওয়ার পর এফডিসির কেউ-ই খোঁজখবর নেননি। কাউকে খুঁজেও পাননি তিনি। এফডিসির মতো এমন সংরক্ষিত এলাকায় দিনদুপুরে এভাবে চোর ঢুকে চুরি করার বিষয়ে হতাশ এই অভিনেত্রী।
আফসোস করে তিনি বলেন, ‘এফডিসি নিরাপত্তাঘেরা শুটিংয়ের জায়গা। অথচ এখানে তারকারা এসে হয়রানি হচ্ছেন। তাহলে এটি কিসের শুটিংয়ের জায়গা? আমার তো মনে হচ্ছে না। এভাবে বাইরের লোকজন ঢুকে পড়ছে যখন-তখন। ফটকে এফডিসির নিরাপত্তাকর্মীরা বসা। তাহলে বাইরের লোক ঢুকছে কীভাবে? এখানে যারা শুটিং করতে আসেন, তাদের জীবনেরও তো নিরাপত্তা নাই দেখছি।’
এফডিসির ভেতর থেকে একজন শিল্পীর ফোন চুরির ঘটনা এফডিসির দায়িত্বহীনতা ও অবহেলা বলেই মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার ফোন চুরি হলো। এফডিসির কোনো পদক্ষেপ চোখে পড়ল না। কোনো অনুশোচনাও দেখলাম না। এফডিসির এক কর্মীকে বলতে শুনলাম, এখানে নাকি এমন প্রায়ই ঘটে। আমাকে জিডি করার পরামর্শ দিলেন। অথচ এত মানুষের মধ্যে একজন অভিনেত্রীর ফোন চুরি করে নিয়ে গেল, তারা কোনো দায়িত্বই নিলেন না। অবাক করা ঘটনা।’
ফারিণের অভিযোগ নিয়ে এফডিসির সহকারী পরিচালক (প্রশাসন) কে এম আমিনুল করিমের বৃহস্পতিবার রাতে ওই মাধ্যমকে বলেন, ‘এ বিষয়টি এখনো আমি জানি না।’
পরে এফডিসির সার্বিক নিরাপত্তা নিয়ে নিতে জানতে চাইলে তিনি বলেন, ‘এফডিসিতে এত সমিতি, এসব সমিতির সদস্যের সঙ্গে প্রচুর মানুষ আসেন। প্রধান ফটকে নিরাপত্তাকর্মীরা সবাইকে চেক করতে পারেন না। এ ছাড়া অনেক সিনেমার অনেক এক্সট্রা শিল্পী আছেন, যাদের পরিচয় জানতে চাইলেও রাগারাগি করেন। সবচেয়ে বড় সমস্যা, এফডিসির পরিসর অনুযায়ী আমাদের নিরাপত্তাকর্মী কম, সব দিকে খেয়াল রাখা মুশকিল হয়ে পড়েছে।’
এদিকে ফোনটি চুরির ঘটনায় ওই দিনই সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ফারিণ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
