সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:10 PM, October 7, 2023
বিনোদন ডেস্ক:
মোশাররফ করিম তার কাজে, গুণে, মেধায় এক অনন্য নাম। টিভি নাটক মানে তিনি ছাড়া অসম্পূর্ণ। আর রোবেনা রেজা জুঁই, মোশাররফ করিমের স্ত্রী তিনিও সাবলীল অভিনয়ে বেশ জনপ্রিয়। এই তারকা দম্পতির আজ বিবাহবার্ষিকী।
শুরুর জীবনটা ছিল সংগ্রামের। মোশাররফ করিমের জীবিকা শুরু হয় শিক্ষকতা দিয়ে। রাজধানী এসে শিক্ষকতা শুরু করেন একটি কোচিং সেন্টারে।
অভিনয়ে তুমুল আগ্রহ থাকায় থিয়েটারচর্চাও করতেন তিনি। রোবেনা রেজা জুঁই এই অভিনেতার শিক্ষার্থী ছিলেন। পরিচয় তারপর পরিনয়। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন দুই তারকা।
১৯টি বছর পূর্ণ করে পা রাখলেন সংসার জীবনের ২০ বছরে। সব মিলিয়ে তারা বেশ সুখে দুখেই পার করেছেন সময়। বিশেষ দিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি।
দুই বাংলায় অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘বিলডাকিনি’ সিনেমা। আর রোবেনা রেজা জুঁই অভিনীত দুটি কাজ সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে। একটি সাজিন আহমেদ বাবুর ‘কপালের লিখন’, অন্যটি ফজলুল সেলিমের ‘বড় বোন’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
