কাঁঠালের বিরিয়ানি কেমন লাগল শ্রদ্ধা কাপুরের

প্রকাশিত: 4:02 PM, October 7, 2023

কাঁঠালের বিরিয়ানি কেমন লাগল শ্রদ্ধা কাপুরের

বিনোদন ডেস্ক:
শ্রদ্ধা কাপুর ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। এই অভিনেত্রী যে ভোজনরসিক তা জানা তার সোস্যাল মিডিয়া দেখে।

শ্রদ্ধা কাপুর তার খাবারের প্লেটের ছবি পোস্ট করেছেন সোস্যাল হ্যান্ডেলে, সেখানে দেখা যাচ্ছে মশলাযুক্ত ভাত। প্লেটে রায়তা এবং আচারসহ পেঁয়াজের টুকরোও রয়েছে।

 

খাবারের প্লেট নিয়ে ছবির ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন, ‘হ্যাঁ, নিরামিশদেরও বিরিয়ানি আছে…।’ শ্রদ্ধা জানিয়েছেন, ‘এটা নাকি কাঁঠাল বিরিয়ানি, এটা কিন্তু মোটেও পোলাও নয়।’

অভিনেত্রী আরও বলেছেন, ‘প্রথমবার খেয়েছি। আমার মনে হয় আপনারাও খেয়ে দেখতে পারেন। কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু’।

ডায়েট ভুলে বিরিয়ানিতে মন দিলেন শ্রদ্ধা কাপুর। জানা যায় শ্রদ্ধা ভীষণ ভোজন রসিক। তবে তিনি আবার ভেজিটেরিয়ানও।

প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুরকে এবার দেখা যাবে রাজকুমার রাও-এর সঙ্গে ‘স্ত্রী-২’ তে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares