সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:27 PM, October 7, 2023
বিনোদন ডেস্ক:
প্লাস্টিক সার্জারির করতে গিয়ে প্রাণ গেল আর্জেন্টিনার প্রাক্তন বিউটি কুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল।
যেগুলো শেষ পর্যন্ত রক্তজমাট বাঁধার দিকে নিয়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অভিনেত্রী যখন শেষ নিশ্বাস ত্যাগ করেন, তখন তার সন্তান ক্লো ও জুলিয়ান তার সঙ্গে ছিলেন।
আরও জানা যায়, অভিনেত্রী এবং বিউটি কুইনের মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
জানা গেছে, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।
এর আগে একই কারণে প্রাণ গেছে আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী সিলভিনা লুনার। প্লাস্টিক সার্জারির পর থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল তার।
সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। গেল বছর থেকে চরম আকার নেয়। ফলস্বরুপ দুটি কিডনিই বিকল হয়ে যায় তার। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 11
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
