পাওয়া গেল নুসরাত ভারুচার খোঁজ!

প্রকাশিত: 12:50 PM, October 8, 2023

পাওয়া গেল নুসরাত ভারুচার খোঁজ!

বিনোদন ডেস্ক:
হামাসের হামলায় ইসরায়েলে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। অভিনেত্রীর টিম জানিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে এবার জানা গেলো সুখবর। ভারতে ফিরছেন অভিনেত্রী।

অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, ‘আমরা যোগাযোগ করতে পেরেছি। আর দূতাবাসের সহায়তা নিয়ে তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন তিনি। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস সেই দেশে হামলা চালানোর পর থেকেই তাই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা।

পরে অভিনেত্রীর টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ(শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেজমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য, আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’

গতকাল সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares