সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:17 PM, October 8, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেখানে নানা দিক নিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের মতামত। তবে হঠাৎ করেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন এই নায়িকা।
যদিও ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।
তিনি লেখেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায়। কারণ, এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা।
তবে কাকে কটাক্ষ করে এমন পোস্ট দিয়েছেন, তা এখনও জানা যায়নি। অপুর পোস্টে নেটিজনদের অনেকেই মন্তব্য করেছেন।
কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। অন্য একজন লিখেছেন, এ জন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।
এদিকে সেন্সর পাওয়া অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি হলেন নিরব-অপু।
প্রসঙ্গত, সিনেমায় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খানসহ অনেকে।
এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানায় নির্মাণ সূত্র।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 11
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
