সালমানের সিনেমার গায়িকাকে হত্যার হুমকি

প্রকাশিত: 9:34 AM, October 9, 2023

সালমানের সিনেমার গায়িকাকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ সিনেমায় ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন জ্যাসমিল স্যান্ডলস। এরপর জ্যাসমিনের গাওয়া ‘ইল্লিগাল ওয়েপন ২.০’ গানটিও মানুষের মুখে মুখে রটে যায়।

বলতে গেলে কয়েক বছরের মধ্যেই পাঞ্জাবি ইন্ডাস্ট্রির এ শিল্পী পুরো ভারতজুড়ে আলোচনায় আসেন। সম্প্রতি দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক কনসার্ট করার কথা গায়িকার। কিন্তু এর আগেই হত্যার হুমকি পেলেন তিনি।

আর এই হুমকির সন্দেহের তির বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোর দিকে। যিনি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে মূল অভিযুক্ত। এ ছাড়া সালমান খানকেও কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন এ গ্যাংস্টার।

এবার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে পড়েছেন জ্যাসমিন। পাঞ্জাবি হলেও তিনি থাকেন আমেরিকায়। দিল্লির কনসার্টের জন্য আমেরিকা থেকে বিমানবন্দরে নামা মাত্রই হত্যার হুমকি পেতে শুরু করেন গায়িকা। বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়।

খবর পেতেই কনসার্টে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এমনকি যে বিলাসবহুল হোটেলে গায়িকা রয়েছেন সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও রোববারের কনসার্ট বাতিল করছেন না গায়িকা। তবে ফোনে লাগাতার হুমকি দিয়ে বলা হচ্ছে ,স্টেজে উঠলেই নাকি তার ওপর হামলা করা হবে। তবে এখনো এ বিষয়ে মুখ খোলেননি জ্যাসমিন।

প্রসঙ্গত, ২০০ কোটি রুপির মাদক পাচার-কাণ্ডে এ মুহূর্তে আহামেবাদের সবরমতী জেলে বন্দি এই কুখ্যাত গ্যাংস্টার। পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার খুনে অভিযুক্ত বিষ্ণোই। জেলে বসেই দেশে-বিদেশে অপরাধের নেটওয়ার্ক চালানোর অভিযোগও রয়েছে বিষ্ণোইয়ের বিরুদ্ধে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares