ঘুমের মধ্যে মারা গেলেন তারকা খেলোয়াড় ও অভিনেতা

প্রকাশিত: 11:26 AM, October 9, 2023

ঘুমের মধ্যে মারা গেলেন তারকা খেলোয়াড় ও অভিনেতা

বিনোদন ডেস্ক:
মারা গেলেন ন্যাশনাল ফুটবল লিগ ইতিহাসের অন্যতম লাইনব্যাকার, ক্রীড়া ধারাভাষ্যকার ও মার্কিন অভিনেতা ডিক বুটকুস। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার মালিবুতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভেরাইটির প্রতিবেদন বলছে, অভিনেতার মৃত্যুর বিষয়টি শিকাগো বিয়ার্স সংস্থার মাধ্যমে এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, বুটকুসের পরিবার নিশ্চিত করছে যে ফুটবল ও বিনোদন জগতের কিংবদন্তি এ তারকা ক্যালিফোর্নিয়ার মালিবুতে রাতে ঘুমের মধ্যে মারা গেছেন।

ডিক বুটকুস ফুটবল ক্যারিয়ারে আমেরিকান ফুটবল টিম শিকাগো বিয়ার্সে থাকাকালীন দু’বার বছরের প্রতিরক্ষামূলক খেলোয়াড়ের খেতাপ জিতেছিনে। মাঠে তার উপস্থিতি ছিল শক্তিশালী রক্ষণাত্মক হিসেবে। ১৯৭৯ সালে প্রো ফুটবল হল অব ফেমে নামকরণ করেছিলেন তিনি।

এ খেলোয়াড় ইনজুরির কারণে পেশাদার ফুটবল থেকে অবসর নেয়ার পর সেলিব্রেটি শো শুরু করেন। ‘দ্য স্কিস মিলিয়ন ডলার ম্যান’, ‘দ্য রকফোর্ড ফাইলস’, ‘ম্যাগনাম পিআই’, ‘ফ্যান্টাসি আইল্যান্ড’ এবং ‘ট্যাক্সি’র মতো শোয়ে অতিথি হিসেবে দেখা গেছে তাকে।

১৯৮৪ সালে এবিসি কপ ড্রামা ‘ব্লু থান্ডার’ এর একজন প্রধান সদস্য ছিলেন। যা ছিল ১৯৮৩ সালের রয় শেয়ার অভিনীত হেলিকপ্টার অ্যাকশন সিনেমার একটি টিভি স্পিনঅফ। এটি ১১ পর্ব প্রচারের পর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল।

এছাড়া তাকে ‘গ্রেমলিনস ২ : দ্য নিউ ব্যাচ’,‘দ্য লাস্ট বয় স্কাউট’, ‘দ্য বার্নি ম্যাক শো’ ও ‘কোচ’ এর মতো কমেডি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares