সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:12 PM, October 9, 2023
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজা। তাদেরকে নিয়ে বছর তিনেক আগে ‘পারিনি ভুলতে’ শিরোনামে একটি গান গেয়েছেন ডলি। এবার বড় মেয়ে কথার বিয়ে দিয়ে শাশুড়ি হলেন নব্বই দশকের দর্শক মাতানো এই গায়িকা।
জানা যায়, ডলির বড় মেয়ের পুরো নাম নুসরাত জাহান কথা। বরের নাম সাজিদ রহমান প্রিন্স। শুক্রবার (৬ অক্টোবর) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এদিন দুই পরিবারের সদস্যসহ আত্মীয়রা আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন আসিফ, কবির বকুল, দিনাত জাহান মুন্নীসহ অনেকেই।
এদিকে বিয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন গায়ক আসিফ। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লেখেন, বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেল প্রিয় ডলি সায়ন্তনী। আমার কাতারে স্বাগতম বন্ধু। নুসরাত জাহান কথা ও সাজিদ রহমান প্রিন্স- তোমরা দাম্পত্য জীবনে অনেক সুখী হও। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।
খোঁজ নিয়ে জানা গেছে, পাত্র সাজিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এদিকে ডলির মেয়েও পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে। দেশটির সুবাং জায়াতে অবস্থিত সেগী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা।
প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। একটা সময় ঘুম থেকে উঠেই স্টুডিওতে ছুটতেন। কখনো সিনেমার গান, কখনো একক অ্যালবাম, আবার কখনোবা মিক্সড অ্যালবামের গানে ব্যস্ত সময় পার করতেন। দীর্ঘ সময় সংগীতাঙ্গনে অনিয়মিত থাকার পর আবারও গানে নিয়মিত হচ্ছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 2
Users Last 7 days : 107
Users Last 30 days : 593
Users This Month : 593
Users This Year : 593প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
