সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:44 PM, October 10, 2023
বিনোদন ডেস্ক:
বর্তমানে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ইতোমধ্যে বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। পিছিয়ে নেই তারকারাও। শোবিজের অনেকেই ইসরায়েলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তবে তারকাদের এই সহমর্মিতাকে ভণ্ডামি বলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
শনিবার (৭ অক্টোবর) এই সংঘাত শুরু হওয়ার পর ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা রানাওয়াত লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখতে পারছি না। ইসরায়েলের নারীরা যেভাবে জঙ্গিদের হাতে আক্রান্ত হচ্ছেন, সেসব দেখে আমি এতোটাই ধাক্কা খেয়েছি যে ক্ষতবিক্ষত, আতঙ্কিত।
অভিনেত্রী আরও লেখেন, ধর্ষণের হাত থেকেও রেহাই পাচ্ছন না তারা। আরেকটা ভিডিও দেখে রীতিমতো ভেঙে পড়েছি আমি। ইসরায়েলের এমন পরিস্থিতিতে আমি সমব্যথী।
এর এক দিন পরেই পুরো ঘটনা নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্বরা ভাস্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সমসাময়িক নানা ঘটনা নিয়ে নিজের মত দেন স্বরা। ব্যতিক্রম হলো না এবারও।
স্বরা লিখেছেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল করা, জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনের শিশু-কিশোরদের হত্যা করা, কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়। তাহলে ইসরায়েলের ওপর এই হামাসের আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।
তবে নিজের পোস্টে অবশ্য কঙ্গনা বা অন্য কোনো তারকার নাম উল্লেখ করেননি স্বরা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
