ফের তামিম ইকবাল ইস্যুতে মুখ খুললেন ওমর সানী

প্রকাশিত: 12:17 PM, October 10, 2023

ফের তামিম ইকবাল ইস্যুতে মুখ খুললেন ওমর সানী

বিনোদন ডেস্ক:
নানা জল্পনা-কল্পনার পর গত ২৬ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে দেখা যায় স্কোয়াডে নাম নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এ তারকা খেলোয়াড়ের দল থেকে বাদ পড়া নিয়ে মুহূর্তের মধ্যেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে ক্রিকেটপ্রেমী, সবাই নানা কথা বলতে থাকেন সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। এ থেকে বাদ যাননি শোবিজ ও সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা। তখন বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের মতামত জানিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সম্প্রতি এ ব্যাপারে ফের কথা বলেছেন এ নায়ক।

ওমর সানী বলেন, ফুটবল কিন্তু কবর রচনা হয়েই গেছে। এখন ক্রিকেটেরও সেই একই অবস্থা দেখতে হবে? আমার মনে হয় সেটা দেখা উচিত না।

এরপরই তিনি বলেন, আমি ভীষণভাবে কষ্ট পাই যে, এই মুহূর্তে তামিম নেই। একজন ব্যক্তি তামিমের কথা বলছি না, একজন খেলোয়াড় তামিমের কথা বলছি। আমার কাছে মনে হয়েছে তার থাকাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল।

ক্রিকেট প্রসঙ্গে কথা বলার সময় এ অভিনেতা কথা বলেন কিছুদিন আগে শুরু হওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) নিয়ে। কয়েকদিন আগেই গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপংকর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয় জন।

এ ঘটনা প্রসঙ্গে ওমর সানী বলেন, বাংলাদেশের মিডিয়াতে একটা কি দুইটা টিম হওয়ার থেকে বেশি হওয়ার কথা না। কিন্তু ১০/১২টা কীভাবে হয়, আর যারা মারামারির সঙ্গে জড়িত, একজন পরিচালকের নামও শোনলাম, একজন অভিনেতার নামই বা শোনলাম। কেনই বা এমন করবে।

সিসিএল নিয়ে তিনি আরও বলেন, আমাকে ডেকেছিল। কোনো কারণে আমার যাওয়া হয়নি। আমার কাছে এখন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি। আগামীতে এই রং-ঢং দেখানো সেলিব্রেটি ক্রিকেট লিগ নামক এ ধরনের কিছু হওয়া উচিত না। হলে খুবই সুন্দর করে টিম গঠন করা উচিত। আর কেউ যেন বাইরে থেকে নামধারী কিছু ডিরেক্টর-প্রযোজক-আর্টিস্ট যেন না বলে, আমি পরিচালক, আমি একজন আর্টিস্ট। কিছু মুখ আমি দেখেছি। তাদের কী যোগ্যতা আছে এই খেলায় অংশগ্রহণ করার। আমি আসলে জানি না।

এর আগে গত ২৭ সেপ্টেম্ব তামিম ইস্যুতে ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানী লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেইঅ মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- “আমি পদত্যাগ করলাম।” সরি একজন খেলোয়ার তামিম ইকবাল।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares