সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:44 PM, October 12, 2023
বিনোদন ডেস্ক:
দেশের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো তার। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ নির্মিত এই সিনেমাটি।
গুপ্তচরবৃত্তির এই সিনেমায় হিনা রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। তার চরিত্রের নাম কৃষ্ণা মেহরা। দুজনের অভিনয়ই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
সিনেমায় টাবুর সঙ্গে সমকামীর ভূমিকায় দেখা গেছে বাঁধনকে। তাদের মধ্যকার তথ্য আদান-প্রদানের সম্পর্ক বিছানা পর্যন্ত গড়ায়। সিনেমাটিতে তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা চলছে।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে এ সব বিষয় নিয়ে কথা বলেছেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘খুফিয়া’ সিনেমার টিম ভীষণ পেশাদার। আর আমি পেশাদারিত্বের সঙ্গেই কাজটি করেছি। আমরা যখন শট দিয়েছি, তখন সেট খালি করে দেওয়া হয়েছিল। মনিটরটা নিচে রাখা হয়েছিল।
অভিনেত্রী আরও বলেন, সেটে ছিলাম, আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শুট হয়েছে। আগেই ব্লকিং ক্যামেরাসহ করে নিয়েছিলাম। এ ছাড়া মুভমেন্ট, কতটুকু কোথায় কী অভিব্যক্তি থাকবে, সবই আগে থেকেই ঠিক করা ছিল। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।
দর্শকদের প্রতিক্রিয়া যুক্ত করে বাঁধন বলেন, বাংলাদেশে আমার যে দর্শক, তাদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকী ভারতের দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন। অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের পছন্দ হয়েছে। এটা নিয়েই এখানে বেশি চর্চা হচ্ছে।
টাবুর সঙ্গে আমার রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যেটা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ পর্দায় ফুটিয়ে তুলেছেন। আসলে বাংলাদেশে আমার একটা আলাদা দর্শক আছে, তারা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। এতে আমি ভীষণ খুশি।
টাবুর সঙ্গে অনক্রিন রসায়ন নিয়ে পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুর্দান্ত। আমার পরিবার, কাছের বন্ধু-বান্ধব সবাই আমার সিদ্ধান্ত, অভিনয়ের বেশ মুগ্ধ তারা। নির্মাতা এই প্রেমটা কাব্যিকভাবে তুলে ধরেছেন। আর টাবু তো অবশ্যই এখানে বড় ফ্যাক্টর।
অমর ভূষণের বিখ্যাত ‘এস্কেপ টু নো হোয়্যার’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 8
Users Last 7 days : 118
Users Last 30 days : 585
Users This Month : 585
Users This Year : 585প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
