সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:47 PM, October 12, 2023
বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো ‘অ্যানিমেল’ সিনেমায় জুটি বেঁধেছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণের রাশমিকা মান্দানা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন পুরো টিম।
এর মাঝেই প্রকাশ্যে এসেছে রণবীর-রাশমিকার একাধিক চুম্বন দৃশ্য। আর এতেই রীতিমতো ঝড় উঠেছে অন্তর্জালে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন রণবীরের স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট।
বুধবার (১১ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটির ‘হুয়া ম্যায়’ গান। এ গানের শুরুতে পরিবারের সদস্যদের সামনে একে অপরকে চুমু খান রণবীর-রাশমিকা। এরপর বিমানের ককপিটে গাঢ় চুম্বন করতে দেখা যায় তাদের। এ ছাড়া গানের আরেকটি দৃশ্যে গাড়ির ভেতরেও চুম্বনরত অবস্থায় দেখা যায় এই জুটিকে।
রণবীর-রাশমিকার অন্য ভক্তদের পাশাপাশি আলিয়াও দেখেছেন গানটি। তবে অনস্ক্রিনে স্বামীকে চুম্বন দৃশ্যে দেখে তার প্রতিক্রিয়া কী? এমন প্রশ্ন বাসা বেঁধেছে নেটিজেনদের মনে।
অবশেষে এ প্রসঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর-রাশমিকার চুম্বন দৃশ্যের ছবি দিয়ে পোস্ট দিয়েছেন আলিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, গানটি লুপে শুনছি। সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ও আগুনের ইমোজি।
অভিনেত্রীর পোস্ট থেকে বোঝাই যাচ্ছে অন্য সবার মতো তিনি নিজেও ব্যাপক উচ্ছ্বসিত গানটি দেখে। আলিয়াও স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। পাশাপাশি রণবীর-রাশমিকার রসায়নকে ‘আগুন’ বলে অভিহিত করেছেন নেটিজেনরা।
মনোজ মুনতাসির শুক্লার কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাঘব চৈতন্য ও প্রিতম। গানটি প্রকাশের পরই রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর-রাশমিকা ছাড়া আরও অভিনয় করেছেন, অনিল কাপুর, ববি দেওলসহ অনেকেই।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 8
Users Last 7 days : 118
Users Last 30 days : 585
Users This Month : 585
Users This Year : 585প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
