সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:46 PM, October 12, 2023
বিনোদন ডেস্ক:
প্রায় সময়ই বিমানবন্দরে কিংবা বিমানের মধ্যে যাত্রীদের হয়রানির ঘটনা ঘটে থাকে। এটা নতুন কিছু নয়। এবার মাঝ আকাশে হেনস্তার শিকার হলেন মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। তাও বিমানের মধ্যেই।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দিব্যার অভিযোগ, বিমানে এক সহযাত্রী নিজের আসন বদলে তার পাশে এসে বসেন। তারপর থেকেই তার সঙ্গে ওই যাত্রী অকারণে তর্ক করা শুরু করেন। এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন ওই সহযাত্রী।
বিষয়টি নিয়ে একাধিকবার বিমানবালার কাছে অভিযোগ করেও সমাধান পাননি তিনি। শেষে নিজের সুরক্ষার কথা ভেবে নিজের আসন বদলাতে হয় বলে জানিয়েছেন দিব্যা।
ভারতের কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে ঘটনাটি জানান দিব্যা। বিষয়টি জানানোর পর পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
অভিযোগপত্রের সঙ্গে নিজের টিকিটও প্রমাণ হিসাবে জমা দিয়েছেন তিনি। ভারতীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিব্যা আবেদন জানিয়েছেন, যাতে বিমানে এমন ব্যবহারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও লিখেছেন দিব্যা। সেখানে দিন-তারিখ উল্লেখ করে জানিয়েছেন, গত ১০ অক্টোবর মুম্বাই থেকে কোচি ফিরছিলেন তিনি। বিমানে সফর করাকালীন এক মদ্যপ যাত্রীর হাতে হেনস্থার শিকার হতে হয় তাকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 122
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
