সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:34 AM, October 13, 2023
বিনোদন ডেস্ক:
গত ৪ অক্টোবর এফডিসিতে শুটিং করতে গিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডিও করা হয়েছে। ঘটনায় এক সপ্তাহ পার হলেও এখনো উদ্ধার হয়নি ফোনটি।
ফারিণ জানান, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এফডিসির কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। এফডিসির মতো এমন সংরক্ষিত এলাকায় দিনদুপুরে এভাবে ফোন চুরি হওয়ায় ঘটনায় হতাশ এই অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে বলেন, ‘এফডিসি নিরাপত্তাঘেরা শুটিংয়ের জায়গা। অথচ এখানে তারকারা এসে হয়রানির শিকার হচ্ছেন। তাহলে এটি কিসের শুটিংয়ের জায়গা?
‘আমার তো মনে হচ্ছে না। বাইরের লোকজন ঢুকে পড়ছে যখন-তখন। ফটকে এফডিসির নিরাপত্তাকর্মীরা বসা। তাহলে বাইরের লোক ঢুকছে কীভাবে? এখানে যারা শুটিং করতে আসেন, তাদের জীবনেরও তো নিরাপত্তা নেই দেখছি।’
এর আগে চলতি বছরের আগস্ট মাসে এফডিসির ভেতরে এক অনুষ্ঠান থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়। ব্যাগে রাখা দুটি ফোনসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যায়। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও হয়েছে। প্রায় তিন মাসেও তা উদ্ধার হয়নি।
এফডিসির সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পরিচালক (প্রশাসন) কে এম আমিনুল করিম বলেন, এফডিসিতে এত সমিতি, অনেক সময় এসব সমিতির সদস্যের সঙ্গে মেহমান আসেন, আত্মীয়স্বজন আসেন। প্রধান ফটকে নিরাপত্তাকর্মীরা সবাইকে চেক করতে পারেন না। সবচেয়ে বড় সমস্যা, এফডিসির পরিসর অনুযায়ী আমাদের নিরাপত্তাকর্মী কম, সব দিকে খেয়াল রাখা মুশকিল হয়ে পড়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 583
Users This Month : 583
Users This Year : 583প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
