সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:32 AM, October 13, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের প্রায় সব তারকার সন্তানই লাইমলাইটে থাকেন। তবে এ ক্ষেত্রে বাকি আর দশজন তারকা সন্তানের থেকে খানিকটা আলাদা আমিরকন্যা ইরা খান। সুপারস্টারের মেয়ে হলেও লাইমলাইট থেকে একেবারে দূরে থাকেন তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও কম দেখা যায় ইরাকে। এবার বিয়ের পিঁড়িতে বসছেন এই স্টারকিড।
২০২২ সালের নভেম্বর মাসের ১৮ তারিখ বাবার জিম ইনস্ট্রাকটর ও প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। চলতি মাসের ৩ তারিখ বিয়ে হওয়ার কথা থাকলেও সেই তারিখ বাতিল করা হয়।
এবার জানা গেল, ২০২৪ সালের ৩ জানুয়ারির নূপুর শিখরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আমিরকন্যা। ইরা নিজেই তার বিয়ের তারিখ সবাইকে জানিয়ে দিয়েছেন। আর মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই চোখের পানি ফেলছেন আমির।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, ও আমার ছেলে। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল সে সময় প্রতিটা মুহূর্তে তাকে সাপোর্ট দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে ভীষণ খুশি। আমার কাছে সেটাই যথেষ্ট। ওরা ভালো থাকলেই আমি খুশি।
জানা গেছে, গত ৪ বছর ধরে হতাশাগ্রস্ত ইরা খান। বর্তমানে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন আমির কন্যা। নিজের ডিপ্রেশন নিয়ে মোটেও রাকঢাক করেননি ইরা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিজের মনের কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 8
Users Last 7 days : 117
Users Last 30 days : 584
Users This Month : 584
Users This Year : 584প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
