সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:52 AM, October 14, 2023
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে এই অভিনেত্রীর। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন তিনি। যেকোনো বিষয়েই নিজের মতামত প্রকাশ করতে ভোলেন না ভাবনা।
এদিকে শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি মুক্তির আগেই বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। যা উপভোগ করেন শোবিজ অঙ্গনের তারকারা।
এদিন প্রেক্ষাগৃহে সিনেমা দেখে বের হয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাংবাদিকদের সামনেই কেঁদে ফেলেন তিনি।
কেমন ছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার অভিজ্ঞতা, এমন প্রশ্নে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন ভাবনা। এসময় নিজেকে সামলে তিনি বলেন, খুবই ভালো ছবি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। কথা বলতে পারছি না। সবার অভিনয় খুব ভালো। জাতির পিতাকে নিয়ে ছবি তাই খুব ইমোশনাল হয়ে পড়েছি। বিশেষ করে শেষটাতে ভয়ানক অনুভূতি হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
