জয়ার সিনেমার পোস্টার শেয়ার দিয়ে যা বললেন অজয়

প্রকাশিত: 4:11 PM, October 15, 2023

জয়ার সিনেমার পোস্টার শেয়ার দিয়ে যা বললেন অজয়

বিনোদন ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। এবার নতুন চরিত্রে দেখা যাবে জয়াকে।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ফাস্ট লুক।

এরপর রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ্যে আনা হয় সিনেমাটির ট্রেলার। সেই ট্রেলারে জয়াকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে। এ ছাড়া নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ট্রেলারে থাকা জয়ার চুমুর দৃশ্য। সেই বাতাস পৌঁছাল বলিউড পাড়ায়-ও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সিংহম’ খ্যাত বলিউড সুপারস্টার অজয় দেবগন জয়ার সিনেমার পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।

এর আগে সিনেমার ট্রেলার দেখেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এমনকি সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছো জানালেন অজয়।

প্রসঙ্গত, জয়া আহসান ছাড়া সিনেমায় আরও প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares