সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:53 PM, October 15, 2023
বিনোদন ডেস্ক:
টেলিভিশন কিংবা সিনেমার পর্দায় এক জনপ্রিয় অভিনেত্রীর নাম মুনিরা মিঠু। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি পরিচালক কাজল আরেফিন অমির নির্মাণে ওয়েব ফিল্ম ‘অসময়’র শুটিং শেষ করেন।
এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মনিরা আক্তার মিঠু। সেইসঙ্গে পরিচালক অমির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, বুধবার (১১ অক্টোবর) শেষ হলো ‘অসময়’ ওয়েব ফিল্মে আমার শেষ দৃশ্যের কাজ। আলহামদুলিল্লাহ। হয়তো এমন একটি চরিত্রের জন্যই অপেক্ষায় ছিল আমার সময়! পরিচালক কাজল আরেফিন অমির দুইমাস আগে বলা একটা কথা বার বার মনে পড়ছে- আপা, এই চরিত্রটি তৈরি-ই হয়েছে আপনার জন্য।
তিনি আরও বলেন, অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে। অমি হয়তো বুঝতে পেরেছিল। আজ শুধু একটি শব্দই তোমাদের উদ্দেশ্যে বলব, ‘অসময়’ ওয়েব ফিল্মের প্রতিটি সদস্যর প্রতি রইল আমার আত্মার ভেতর থেকে কৃতজ্ঞতা।
অসময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খান, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা, ইশরাত জাহিন এবং একটি বিশেষ চরিত্রে জিয়াউল হক পলাশ।
প্রসঙ্গত, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়েব ফিল্মটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানায় নির্মাণ সূত্র।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
