সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:30 PM, October 15, 2023
বিনোদন ডেস্ক:
ইরানি চলচ্চিত্র সারা বিশ্বের দর্শকের কাছেই বেশ প্রশংসিত। অন্যান্য দেশের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সিনেমা ইন্ডাস্ট্রি।
তবে হঠাৎ করেই মন খারাপের খবর এলো, দেশটির বিখ্যাত নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রীকে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ইরানের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলির একটি সূত্র দেশটির বার্তা সংস্থাকে জানিয়েছে, দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ওই সূত্র আরও জানায়, নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।
তবে বসে নেই দেশটির প্রশাসন। ইতোমধ্যেই প্রখ্যাত এই নির্মাতা ও তার স্ত্রী হত্যার রহস্য উদঘাটনে নেমেছে তারা। কিন্তু এখনও হত্যার কারণ খুঁজে পায়নি। সম্প্রতি এ নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকির বিষয়টি জানিয়েছিলেন। আর এই বিষয়টি মাথায় রেখেই তদন্ত করছে ইরানি প্রশাসন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
