সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:47 AM, October 16, 2023
বিনোদন ডেস্ক:
গত জুনের শেষ সপ্তাহে দেশজুড়ে সিনেমা হলে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমা। এতে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টালিউডের এই অভিনেত্রীর এটিই ছিল প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয়। আর সেটিও হলো ঢাকাই সিনেমার মাধ্যমে।
শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ইধিকা। এই সিনেমার মাধ্যমেই দর্শকমহলে পরিচিতি বেড়েছে তার। যা সিনেমা মুক্তির পর বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।
‘প্রিয়তমা’ সিনেমায় কাজের আগে ছোটপর্দায় ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে ‘প্রিয়তমা’ যেন অনেকটা আশীর্বাদ হয়ে এসেছিল তার জন্য। এতে অভিনয়ের পর ক্যারিয়ারে পরিবর্তন এসেছে বলে জানালেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কথা বলেছেন তিনি।
ক্যারিয়ারে পরিবর্তন প্রসঙ্গে ইধিকা বলেন, আমি টেলিভিশনে কাজ করতাম। সেটাও ছোটপর্দা ছিল। সেখান থেকে হঠাৎ করে একলাফে বড়পর্দায় সুযোগ হলো। ‘প্রিয়তমা’ সিনেমা দর্শকের কাছে ভালো লাগেছে। বর্তমানে সেটি ব্লকবাস্টার সিনেমাও।
ইধিকার পরিবার দেশভাগের আগে এপার বাংলার (বাংলাদেশ) বাসিন্দা ছিল। এসব পরিচয় ছাপিয়ে টালিউডেই নিয়মিত কাজ করছিলেন তিনি। শাকিবের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রে কাজের পর কলকাতার ইন্ডাস্ট্রি এখন তাকে নিয়ে ভাবছে কি না, এ প্রশ্ন রাখা হয়।
এ ব্যাপারে ইধিকা বলেন, ‘প্রিয়তমা’য় কাজ করার আগে কলকাতার সিনেমায় কাজের সন্ধান করেছি। এভাবে একটি কাজও পেয়েছি। কিন্তু সেটির শুটিং এখনো শেষ হয়নি। আর হ্যাঁ, শাকিব খানের সঙ্গে কাজের পর থেকে টালিউড থেকে ডাক পাচ্ছি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
