প্রেমিকাকে মনোবিদ দেখানোর পরামর্শ, যা বললেন হৃতিক

প্রকাশিত: 1:09 PM, October 16, 2023

প্রেমিকাকে মনোবিদ দেখানোর পরামর্শ, যা বললেন হৃতিক

বিনোদন ডেস্ক:
হৃতিকের সঙ্গে সম্পর্কে আসার পর থেকে রাতারাতি আলোচনায় আসেন সাবা আজাদ। তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি গায়িকাও। তার গানের প্রশংসায় পঞ্চমুখ হৃতিক। প্রেমিকাকে নিয়ে তিনি যে গর্বিত, সেটাও বলেছেন বিভিন্ন সময়।

তবে সম্প্রতি মুম্বাইয়ে একটি ফ্যাশন শোতে সাবা আজাদের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নানান কথা। সে সমস্ত ট্রোলের জবাব এক ইনস্টাগ্রাম স্টোরিতেই দিয়ে দিলেন হৃতিক রোশন।

মুম্বাইয়ে চলতি মাসের ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইক হয়। দেশের নামি ডিজাইনাদের পোশাকে র‌্যাম্পে হাঁটেন মডেলরা। শো স্টপার হিসেবে একাধিক তারকাকে দেখা যায়। সেই শোতে গান গাইছিলেন সাবা। কিন্তু গাইতে গাইতে র‌্যাম্পে যেভাবে নাচতে শুরু করলেন এ অভিনেত্রী, তা খুব একটা ভালো চোখে দেখেননি অনেকে। সাবাকে মানসিক ভারসাম্যহীন বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ তো তাকে মনোবিদ দেখানোর পরামর্শও দিয়ে বসেছেন। এবার প্রেমিকার সাবার জন্য নিজেই মাঠে নামলেন হৃতিক।

সাবার সেদিনের পারফরম্যান্সের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেন, ‘একেই বলে নিজেকে সঁপে দেওয়া! তাইতো তুমি এত উজ্জ্বল!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। স্বল্প কথায় সাবার হয়ে জবাব দিয়ে দিলেন এই অভিনেতা।
২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন হৃতিক। পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তার নাম জড়ায়। আর তা নিয়ে অনেক বিতর্ক হয়। অবশ্য সে সব এখন অতীত। এক সাবাকে পেয়ে বেশ খুশি বলিউডের গ্রিক গড। প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই তার।

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও সাবার ভালো বন্ধুত্ব। এখন বিমানবন্দরে কিংবা রেস্টুরেন্টের বাইরে সাবার হাত ধরেই হাঁটেন হৃতিক। তার পরিবারের সঙ্গেও মিলেমিশে থাকেন সাবা। প্রেমিকাকে আবার আগলেও রাখেন বলিউডের গ্রিক গড। তাই তো এক ইনস্টা পোস্টেই ট্রোলের উত্তম জবাব দিলেন তিনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares