সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:27 PM, October 17, 2023
বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই লাইট-ক্যামেরা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মা হওয়ার কারণে অনুষ্ঠানেও খুব একটা দেখা যায়নি তাকে। অবশেষে বিরতি ভেঙে ১১ বছর পর র্যাম্পে হাঁটলেন বিপাশা। র্যাম্পে হেঁটে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন এই নায়িকা।
‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’-এ র্যাম্পে হেঁটে ট্রলের শিকার হয়েছেন তিনি। ইতোমধ্যে র্যাম্পে হাঁটার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ওই ভিডিওতে দেখা যায়, মা হওয়ার কারণে ওজন বেড়ে গেছে বিপাশার। ওজন বাড়ায় মঞ্চে তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে। দীর্ঘদিন পরে বিপাশাকে দেখে রূপের প্রশংসা করেছেন নেটিজেনদের একটি বড় অংশ।
অন্যদিকে নেটিজেনদের অনেকেই তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, কীভাবে ক্যাট ওয়াক করতে হয় সেটা কি সে ভুলে গেছেন? আরেকজন লেখেন, এত মুটিয়ে গেছেন? এক নেটিজেন লিখেছেন, ক্যাট ওয়াকের আগে মর্নিং ওয়াক করুন। আরেকজন রীতিমতো বিপাশাকে হাতির তকমা দিয়ে কটাক্ষ করেন। এমনকি গন্ডারের সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ।
গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।
প্রসঙ্গত, ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 26
Users Last 7 days : 111
Users Last 30 days : 578
Users This Month : 578
Users This Year : 578প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
