সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:52 PM, October 19, 2023
বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘লিও’ মুক্তি পেয়েছে আজ। সকালের শো দেখে এসে অনেক দর্শক-সমালোচকরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া।
সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘লিও’। কেউ কেউ ছবিটিকে রজনীকান্তের ‘জেলার’-এর সাথে তুলনা করেছেন। আবার কেউ বলছেন ছবির চিত্রনাট্য ‘দুর্বল।’
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান লিখেছেন, “সিংহ হতে চাইলেও শেষ হলো বিড়াল হয়েছে। শুরুতে সম্ভাবনা থাকলেও ছবির শেষটা হতাশাজনক। হাইপ অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে পারেনি লিও। ছবিতে এনগেজমেন্ট নেই, কয়েক স্থানে একঘেয়ে। কিছু জায়গায় ‘বিক্রম’ এবং ‘কাইথি’র মতো। এটি লোকেশের ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল ছবি”।
আরেকজন ফিল্ম ট্রেড ইনসাইডার লিখেছেন, “‘লিও’ ছবিটি ‘বিস্ট’-এর থেকেও চারগুণ খারাপ।” তরণ আদর্শ অবশ্য ছবিটি পছন্দ করেছেন। লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস।’
এবার জানা যাক ভক্তদের প্রতিক্রিয়া। এক ‘এক্স’ ইউজার লিখেছেন, ‘প্রথম অংশে রিয়্যালিস্টিক সহিংসতা দেখানো হয়েছে। পরের অংশ পুরাই জমজমাট বাণিজ্যিক সিনেমার মতো চমকে ভরপুর। বড় হিট হবে।’ একজন লিখেছেন, ‘বিজয় পুরো বিশ্বের হিরো। ছবিটি পাঁচে পাঁচ পাওয়ার মতো।’
আরেকজন লিখেছেন, ‘জেলারে মাত্র পাঁচ ছয়টি জমজমাট দৃশ্য ছিল। লিও পুরোটাই জমজমাট দৃশ্যে ভরপুর। লিওর কাছে জেলার কিছুই না।”
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
