সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:09 AM, October 19, 2023
বিনোদন ডেস্ক:
বলিউড বাদশা শাহরুখ খান। সারা বিশ্বে রয়েছে তার কোটি অনুসারী। যাকে অন্য আরেক পদবীও দেওয়া হয়েছে। আর তা হলো বলিউডের কিং অফ রোম্যান্স। একের পর এক সুপারহিট সিনেমা আলো দেখেছে যার হাত ধরে। সেই শাহরুখই কি না ভবিষ্যতে আর কোনো রোমান্টিক সিনেমায় কাজ করবেন না!
ভক্তদের জন্য খবরটা অবাক করার মতো হলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন খোদ কিং খান নিজেই। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
সেখানে করণ জোহর বলিউড বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, শাহরুখ চিরকালের ‘জওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন? উত্তরে শাহরুখ বলেন, আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন কমবয়সীদের এসব করতে দিন।
শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’-এও রোমান্টিক গল্পের অবতার কমই ছিল। বরং নিজের খোলস ছেড়ে অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন পর্দায় ভক্তদের সামনে। দুটি সিনেমাই ব্যাপক হিট হয়েছে বক্স অফিসে। ভেঙেছে পূর্বের সকল রেকর্ড।
ভক্তরা যে শাহরুখের এমন অবতারকে দারুণভাবে গ্রহণ করেছেন তারই প্রমাণ এই দুই সিনেমা। ফলে শাহরুখও হয়তো এখন ভেবেছেন, ভবিষ্যতে এমন সকল গল্পের সিনেমাতেই বেশি কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, এদিকে শাহরুখকে আগামীতে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাংকি’ ছবিতে। সিনেমায় বলিউড বাদশাহ হাজির হবেন কোন রূপে সেই উত্তর মিলবে ২২ ডিসেম্বর ‘ডাংকি’ মুক্তির পর।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
