সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:00 AM, October 19, 2023
বিনোদন ডেস্ক:
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষও নিয়েছে বেশ কয়েকটি দেশ।
এ দিকে ফিলিস্তিনি গায়িকা ও ইনফ্লুয়েন্সার দালাল আবু আমনেহকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। গায়িকার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার সমর্থনে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন আবু আমনেহ।
সোমবার (১৬ অক্টোবর) রাতে ইসরায়েলের বিখ্যাত নাজারেথ শহরের বাড়ি থেকে আমনেহকে আটক করা হয়। গায়িকার পাশাপাশি তিনি একজন ডাক্তারও। গাজায় একটি দাতব্য সংস্থার হয়ে কাজ করছিলেন এই গায়কা।
জানা গেছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন আমনেহ। সেখানে তিনি আরও লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।
মূলত এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য আমনেহকে আটক করে ইসরায়েলি পুলিশ। সেই সঙ্গে এটি অনলাইনে সন্ত্রাসবাদকে সমর্থন এবং উস্কানিমূলক আচরণ দমানোর প্রচেষ্টা বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গায়িকার আটকের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানা গেছে।
ইসরায়েলের এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন আমনেহ। একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গে এই গায়িকার দেশাত্মবোধক গান ‘এহনে ফ্লেস্টিনিয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইসরায়েলের কিছু অংশে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নিরাপত্তা অভিযান জোরদার করে এবং এ সময়ই গায়িকা আবু আমনেহকে গ্রেপ্তার করা হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
