সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:08 AM, October 20, 2023
বিনোদন ডেস্ক:
উচ্চতায় একটু খাটো হওয়ার জন্য সেনাবাহিনী, পাইলট কিংবা এয়ার হোস্টেসের চাকরির স্বপ্ন অনেকেরই অধরা থেকে যায়। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি অমিতাভ! তখনও তিনি তরুণ। অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’-এর কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তার।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেবিসি খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথের সময়তেই অমিতাভ জানান, এয়ারফোর্সে যাওয়ার স্বপ্ন ছিল তার। তিনি সেই অনুযায়ী পরীক্ষাও দেন।
বিগ বি-র কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বলেছিলেন আমাকে সেনায় পাঠাতে। আমাকে তিনি সেনার একজন বড় অফিসার বানাবেন। আমার এয়ারফোর্সে যাওয়ার শখ ছিল, কিন্তু কিছুই হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম তারা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। এয়ারফোর্সে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই কিন্তু নিস্বার্থভাবে ভালোবাসে ভক্তরা। কদিন আগেই ৮১ বছরে পা রাখলেন অমিতাভ বচ্চন। আগেরদিন রাত থেকেই জলসা (অমিতাভের বসবাসের বাংলো)-র সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন তিনি।
এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা। যা পরিয়ে দেওয়া হয় শাহেনশাহকে। তো কেউ করছিলেন পুষ্পবৃষ্টি। কেউ আবার কাঁধে করে এনেছিলেন বড় বক্স। যেখানে একের পর এক বাজছিল অমিতাভ বচ্চনের সিনেমার সব আইকনিক গানগুলো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
