ভিসা জটিলতায় শাকিব খানের আটকে যাওয়া নিয়ে যা জানালো অনন্য মামুন

প্রকাশিত: 3:47 PM, October 22, 2023

ভিসা জটিলতায় শাকিব খানের আটকে যাওয়া নিয়ে যা জানালো অনন্য মামুন

বিনোদন ডেস্ক:
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার শাকিব খানের নতুন সিনেমা আসছে ‘দরদ’। গত ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরুর কথা ছিল। শুটিংয়ের জন্য লুক সেট করতে ১৫ অক্টোবর ভারতের মুম্বাইতে যাবার কথা থাকলেও সবকিছু আটকে গেছে ভিসা জটিলতায়।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। এ কারণে শুটিংয়ের উদ্দেশ্যে ভারতে যেতেও পারেননি তিনি।

ছবির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন এই মুহূর্তে ভারতের মুম্বাইতে অবস্থান করছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল 24- কে বলেন, ‘দরদ’ একটি যৌথ প্রযোজনার ছবি। এখানে ভিসা জটিলতার কিছু নেই। আমরা আমাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছি।

এর আগে গণমাধ্যমকে তিনি জানান, ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে সোনাল চৌহানকে। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।

বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম- এই চার ভাষায় ছবিটি তৈরির কথা রয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares