সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:51 PM, October 23, 2023
স্পোর্টস ডেস্ক:
ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি মারা গেছেন। সোমবার দিল্লিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বর্ষী সাবেক অধিনায়ক। ১৯৭৬-১৯৭৮ সালের মধ্যে ২২ টেস্টে অধিনায়কত্ব করেন বেদি।
গত দুবছর অসুস্থ ছিলেন বেদি। এসময়ে একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। মাসখানেক আগে হাঁটুতে একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল বাঁহাতি অর্থোডক্স স্পিনারের।
ভারতের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছিলেন বিষেণ। ১৯৬৭ থেকে ১৯৭৯ পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রায় একযুগের ক্যারিয়ারে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছেন।
টেস্টে ১১৮ ইনিংস বল করে ২৬৬ উইকেট নেন বেদি। যেখানে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ১৪টি। অবসর নেয়ার সময় টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ওয়ানডেতে ১০ ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 33
Users Yesterday : 0
Users Last 7 days : 33
Users Last 30 days : 33
Users This Month : 33
Users This Year : 33প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
