সন্তান দত্তক নিতে চান পরিণীতি

প্রকাশিত: 11:46 AM, October 23, 2023

সন্তান দত্তক নিতে চান পরিণীতি

বিনোদন ডেস্ক:
মাত্র এক মাস আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘ প্রেমের পর ভারতের আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডাকে পাত্র হিসেবে বেছে নিয়েছেন তিনি।

বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছে। কিন্তু এরই মধ্যে এক সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। যার ফলে রীতিমত খবরের শিরোনামে পরিণীতি চোপড়া।

২২ অক্টোবর পরিণীতির ৩৫তম জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন উদযাপন করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে ভাইরাল পরিণীতির পুরানো একটি ভিডিও। যেখানে তিনি জানিয়েছিলেন, বাচ্চা তার বেশ পছন্দ। তবে নিজের সন্তানের থেকে দত্তক নিতে বেশি উৎসাহী এ অভিনেত্রী।

ছড়িয়ে পড়া ভিডিওতে পরিণীতি বলেন, ‘আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলে-মেয়ে দত্তক নিতে চাই।’

পরিণীতি যা পরিকল্পনা করেন, বাস্তবে তার বিপরীতটাই ঘটে। এই যেমন তার বিয়ের বেলায়। বলেছিলেন, রাজনীতির সাথে যুক্ত কাউকে বিয়ে করবেন না। কিন্তু শেষশেষ গাটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সাথেই।

এবার সন্তানের বেলায় কি ঘটে সেটাই দেখার অপেক্ষায় নেটিজেনরা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares