সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:54 PM, October 24, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ে নিয়মিত হয়েছেন আবারও। এর পাশাপাশি নিয়মিত ফটোশুটে অংশ নিয়ে থাকে।
অন্যদিকে, একসময়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও এখন উপস্থাপনায় বেশি সময় কাটাতে দেখা যায় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে।
তারকাদের নিয়ে বিভিন্ন সময়েই নানা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এমনকি অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও মন্তব্য করতে দেখা গেছে জয়কে। এসব নিয়ে বরাবরই আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন তিনি।
শোবিজ অঙ্গনের এই তারকাকে নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। যেখানে জয়কে সতর্ক করে বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, জয় ভাই, শোবিজ অঙ্গনকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। সবকিছুরই একটি নিয়ম আছে। উনি (জয়) জোরজবরদস্তি করেন। মাঝে মাঝে কিছু বিষয় থাকে যা বলা যায় না, কিন্তু তিনি সেখানেও জোর করেন। এটা তার একটা বদঅভ্যাস।
এ সময় জয়কে উদ্দেশ্য করে অপু বিশ্বাস বলেন, আপনি নিজে একজন নায়ক। আমার সঙ্গেও অভিনয় করেছেন। অথচ আমাকে নিয়েও হাসাহাসি করেছেন। অথচ আমি আপনার সম্পর্কে সবকিছু জানি। আপনার যে বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল, সেসব বলি? আমার কাছে কাগজপত্রও আছে। আমি কি সব বলব?
সবশেষ জয়ের উদ্দেশ্য অপুর বার্তা, অনুষ্ঠান করেন আপনার মেধা-বুদ্ধি দিয়ে। কাউকে খুশি করতে গিয়ে তারকাদের ছোট করবেন না। এটা আপনার দরকার নেই।
সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই শাকিবের সঙ্গে সম্পর্কে চিড় ধরা পড়ে অপুর। নানা নাটকীয়তার পর ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই তারকা দম্পতি। এরপর থেকে মায়ের কাছেই বড় হচ্ছেন শাকিব-অপুর সন্তান জয়।
তবে নানা সময় শাকিব-অপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন ডালপালা মেললেও সেসবের বাস্তব রূপ মেলেনি। ফলে বিচ্ছেদের পর থেকে এখনও ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দিন পার করছেন অপু। এসবের মাঝেই প্রাক্তন স্ত্রী অপু ও ছেলে জয়কে নিয়ে আমেরিকায় সময় কাটান শাকিব।
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় এই জুটিকে ফের একত্রিত হয়ে সময় কাটাতে দেখে ভক্তরাও খুশির জোয়ারে ভাসতে শুরু করেন। সবাই ভেবেছিল বোধহয় অতীত ভুলে নতুন করে শুরু করবেন শাকিব-অপু। কিন্তু ভক্তদের সেই আশায়ও পানি ঢেলে দেন প্রাক্তন এই তারকা দম্পতি। ফলে শাকিব-অপুর মিলে যাওয়ার বিষয়টি যে স্রেফ গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
