সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:49 PM, October 25, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের সম্পর্কটা সাপ-নেউলে। দুজনেই চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তবে স্ত্রী হলেও অপু-বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি এই সুপারস্টার। দুজনের সঙ্গেই যতটুকু যোগাযোগ শাকিব রেখেছেন সেটা শুধুই সন্তানদের জন্য।
অপু-বুবলীর সঙ্গে শাকিব সম্পর্ক না রাখলেও, অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও দুই সতীনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। বিভিন্ন সময়েই একে অন্যেকে নিয়ে কটাক্ষ বা বিভিন্ন মন্তব্য করেছেন। যা তাদের মধ্যেকার সম্পর্ককে দিন দিন আরও জটিল করেছে। এবার এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস অকপটে জানালেন, বুবলীকে ঘৃণা করেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান এই চিত্রনায়িকা। আলাপচারিতার এক পর্যায় বুবলীর প্রসঙ্গ এলে অপু বলেন, ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি।এমনকি ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। তাকে আমি ঘৃণা করি।
তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভীষণ ভালোবাসেন বলে জানান অপু। এ প্রসঙ্গে নায়িকা বলেন, জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। খুব কিউট, মাশআল্লাহ।
বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে নায়িকা বলেন, আমি বহুবার বলেছি শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে শুধু তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে। দীর্ঘদিন আড়ালে থাকার পর এ দিন জয়কে সামনে আনেন অপু। একটি টেলিভিশন চ্যানেলে ছেলেকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর অপুর কোল জুড়ে আসে জয়।
অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় বুবলীর প্রথম এবং শাকিবের দ্বিতীয় সন্তান শেহজাদ। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
