নিজের বিয়ের টাইমলাইন জানালেন কঙ্গনা

প্রকাশিত: 4:30 PM, October 26, 2023

নিজের বিয়ের টাইমলাইন জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক:
কঙ্গনা রানাউত সম্প্রতি তার ব্যক্তিগত জীবন ও বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন। তিনি এখন তার আসন্ন সিনেমা ‘তেজস’-এর প্রচারে ব্যস্ত। তার মাঝেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন তিনি। অভিনেত্রী জানালেন, তিনিও পরিবার চান, বিয়ে করতে চান। মুখ খুললেন তার প্রাক্তন সম্পর্ক নিয়েও।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, আগামী ৫ বছরের মধ্যেই বিয়ে করার পরিকল্পনা আছে তার। অভিনেত্রীর কথায়, ‘প্রতিটা মেয়েই বিয়ে করার স্বপ্ন দেখে। সংসারের স্বপ্ন দেখে। আমি ভীষণ রকম ফ্যামিলি পারসন। পরিবার আমার জন্য ভীষণই জরুরি। আমিও বিয়ে করতে চাই, পরিবার চাই। আর এইসব কিছু ৫ বছরের মধ্যেই হবে। ব্যাপারটা যদি অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ হয় তাহলে খুব ভালো হবে।’

সেই সাক্ষাৎকারে বলিউড ‘কুইন’ যে কেবলই তার বিয়ের পরিকল্পনা জানালেন সেটাই নয়। একই সঙ্গে মুখ খুললেন তার প্রাক্তন সম্পর্ক নিয়ে।

 

তিনি বলেন, ‘সম্পর্কে যে তুমি সবসময় সফল হবে এমনটা একদমই নয়। আর খুব অল্প বয়সে যদি সেই সাফল্য না পাও বিশ্বাস করো তুমি সত্যিই লাকি। আর এটাই আমার সঙ্গে হয়েছিল। আমি এতটাই ডুবেছিলাম সম্পর্কটা নিয়ে, সেটা টিকিয়ে রাখার জন্য এতটাই চেষ্টা করেছিলাম যে, যদি সম্পর্কটা টিকে যেত তাহলে আমি আমার সব সময় তাতেই দিতাম।

‘ভাগ্যবশত সম্পর্কটা কাজ করেনি। আমার মনে হয় ইশ্বর আমায় রক্ষা করেছেন। কিন্তু এই ভাবনাটা, এই চিন্তাটা অনেক পরে এসেছে আমার মাথায়।’

প্রসঙ্গত, কঙ্গনাকে আগামীতে ‘তেজস’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমাতে অভিনেত্রীকে ভারতীয় ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে এই সিনেমা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares