জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গভীর রাতে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
বুধবার (২৫ অক্টোবর) রাতে খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বরাতে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বিএনপির চেয়ারপারসনের এ প্রেস উইং বলেন, খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। বুধবার দিবাগত গভীর রাতে (রাত ২টার দিকে) ঢাকার সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের তার ভাইয়ের বাসা থেকে আটক করা হয়েছে।
R/N