সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:10 AM, October 27, 2023
বিনোদন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তির পর থেকেই রীতিমতো দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। এবার এই নায়কের ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের নাসিরুদ্দিন শাহ।
এবার ভারতে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। এ উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শুভসহ সিনেমার কলাকুশলীরা।
শুধু তারাই নন, ভারতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণসহ প্রমুখ।
এ দিন পর্দায় সিনেমাটি দেখা শেষে শুভর ভূয়সী প্রশংসা করেন নাসিরুদ্দিন শাহ৷ পাশাপাশি দুজনকে হাস্যজ্জল অবস্থায় কথা বলতেও দেখা যায়।
বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটির নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যাও সিনেমাটি ভীষণ পছন্দ করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। সিনেমায় আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
