সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:37 AM, October 27, 2023
বিনোদন ডেস্ক:
মারা গেছেন অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়াও তারেক মাহমুদের বেশ কয়েকজন সহকর্মীও তাকে নিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
রওনক হাসান বলেন, মগবাজারের একটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।
নেটমাধ্যমে অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।
অভিনেতা আরও লেখেন, চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।
জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
