সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:28 AM, October 28, 2023
বিনোদন ডেস্ক:
তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী।
সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে দীঘিকে প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এমনিতেই তারকাদের প্রেম-বিয়ে নিয়ে জানার প্রতি খুবই আগ্রহ থাকে ভক্তদের মনে।
নিজের বিয়ে প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে অভিনেত্রী দীঘি বলেন, আমার মনে হয় এটা আমাকে ৫-৭ বছর পর জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।
তিনি আরও বলেন, সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সবসময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ—এটি বললেই মনে হয় সুন্দর লাগে।
প্রসঙ্গত, চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 14
Users Last 7 days : 136
Users Last 30 days : 550
Users This Month : 550
Users This Year : 550প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
