সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:21 PM, October 28, 2023
বিনোদন ডেস্ক:
মার্কিনের জনপ্রিয় পপ গায়িকা টেলর সুইফট। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। পাশাপাশি সম্প্রতি বিলিয়নিয়ারের ঘরে পা রেখেছেন এই গায়িকা। পপ মিউজিক সেনসেশন টেলর সুইফট এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার।
জানা গেছে, বর্তমানে টেলর সুইফটের মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন। গায়িকার ইরাস ট্যুর সময়ের অন্যতম সফল ও সর্বাধিক আয় করা ট্যুর হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়েছে।
পাশাপাশি গায়িকার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ইরাস ট্যুর’ কনসার্ট ফিল্মটিও বক্স অফিস মাতিয়েছে। রীতিমতো দর্শকদের প্রশংসায় ভাসছে তার ফিল্মটি। চলচ্চিত্রটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৩০ মিলিয়নেরও বেশি আয় করেছে এবং অগ্রিম বিক্রয়ে ৮০ মিলিয়নের বেশি আয়ের রেকর্ড গড়েছে। তাই সব মিলিয়ে দুর্দান্ত সাফল্যের সঙ্গে বিলিয়নিয়ারের খাতায় নাম লেখালেন টেলর সুইফট।
ব্লুমবার্গ নিউজ অ্যানালাইসিস অনুযায়ী, সুইফটের ১৪৬ দিনের বিশ্বব্যাপী সফরটি টেলর সুইফটের ভাগ্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইরাস ট্যুরের ইউনাইটেড স্টেটস লেগে একাই দেশের মোট অর্থনীতিতে ৪.৩ বিলিয়ন যোগ করেছেন তিনি।
সিএনএন’র রিপোর্ট অনুসারে, ‘ইরাস ট্যুর’ শুধুমাত্র উত্তর আমেরিকার টিকিট বিক্রিতে ২.২ বিলিয়ন আয় করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে ওয়াশিংটন পোস্টের মতে, সামগ্রিক বিশ্ব সফরে ৪.১ বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে। ফলে গায়িকা ইতিহাসে একক সফর থেকে সবচেয়ে বড় মুনাফা অর্জনের রেকর্ড গড়তে যাচ্ছেন।
টেলর সুইফট মাত্র কয়েকজন শিল্পীর মধ্যে একজন যিনি বিশাল সম্পদ অর্জন করেছেন এবং শুধুমাত্র তার সঙ্গীত এবং অভিনয়ের মাধ্যমে বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এ ছাড়াও টেলর সুইফটের ৮০ মিলিয়নের বেশি পরিমান বিশাল সম্পত্তি রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে সম্পর্কের কারণে নেটদুনিয়ায় বেশ আলোচনায় রয়েছেন টেলর সুইফট। এ ছাড়াও গায়িকার সাম্প্রতিক অ্যালবাম ‘১৯৮৯’ প্রকাশের পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ননস্টপ ট্রেন্ডিংয়ে রয়েছেন এই গায়িকা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 14
Users Last 7 days : 136
Users Last 30 days : 550
Users This Month : 550
Users This Year : 550প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
