সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:36 PM, October 28, 2023
সারাদেশ ডেস্ক:
রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (২৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, রাজারবাগে পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আমরা বিকেল ৩টা ১৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন লাগার সংবাদ পাই। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যাচ্ছে। আগুন লেগেছে নাকি কেউ আগুন লাগিয়েছে- সে তথ্য আমাদের কাছে নেই।
এদিকে কাকরাইল, পল্টন ও বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীরা। এ সব ঘটনায় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল পোড়ানো হয়। এসব সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 14
Users Last 7 days : 136
Users Last 30 days : 550
Users This Month : 550
Users This Year : 550প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
