সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:09 PM, October 28, 2023
বিনোদন ডেস্ক:
ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু পরস্থিতি। মৃতের হার বাড়ার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার ডেঙ্গু আক্রান্তদের তালিকায় নাম উঠল টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট করেন সায়ন্তনী। সেই ছবিতে দেখা গেছে, হাতে স্যালাইন লাগানো রয়েছে অভিনেত্রীর।
ভারতীয় সংবাদমাধ্যমকে সায়ন্তনী বলেন, কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত। বৃহস্পতিবার রাতে জ্বর বেড়ে যাওয়ায় হাসাপাতালে ভর্তি করতে হয়েছে। ডেঙ্গু রিপোর্ট পজিটিভ। জ্বর কমছে না বলে চিকিৎসক ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত বিশ্রামেই রয়েছি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে ডেঙ্গুতে মারাও গেছে অনেক। টালিপাড়ায়ও ডেঙ্গু হানা দেওয়ার খবর নতুন নয়। এর আগে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ও বেশ কিছুদিন ভুগেছিলেন ডেঙ্গুতে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 14
Users Last 7 days : 136
Users Last 30 days : 550
Users This Month : 550
Users This Year : 550প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
