সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:14 AM, October 29, 2023
জাতীয় ডেস্ক:
আজ সারাদেশে বিএনপি, জামায়াতে ইসলামী ও কয়েকটি বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার (২৯ অক্টোবর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
হরতালকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সকাল সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিএনপির কার্যালয়ের এক পাশ বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।
এছাড়াও পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার, আগারগাঁও, ফকিরাপুল এলাকায় সকাল সাতটার দিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা ছিল কম।
ধানমন্ডি, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, ফকিরাপুল, রাজারবাগ, কাকরাইল এলাকায় সকালে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
এদিকে হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, মানুষের স্বাধীন চলাফেরায় কাউকে বাধা দিতে দেয়া হবে না।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশ স্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে তথ্য জানান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 14
Users Last 7 days : 133
Users Last 30 days : 547
Users This Month : 547
Users This Year : 547প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
