যে কারণে ফারুকীকে ‘পাগল মানুষ’ বললেন তিশা

প্রকাশিত: 11:26 AM, October 29, 2023

যে কারণে ফারুকীকে ‘পাগল মানুষ’ বললেন তিশা

বিনোদন ডেস্ক:
তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘদিন প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এই জুটি। বিয়ের পর ঘর আলো করে আসে কন্যাসন্তান। সাময়িকভাবে তাদের কাজ তখন বন্ধ থাকলেও পরবর্তীতে তিশা মন দেন অভিনয়ে আর ফারুকী নির্মাণে। এর পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেত্রী। এ সময় ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিশা।

ভিডিওতে তিশা বলেন, আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি।

এর আগে মোস্তফা সরয়ার ফারুকীও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিলো একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিলো। আর বুধবার আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধু ওটিটি ভার্সনেই দেখা যাবে।

তিনি আরও বলেন, অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েক দিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়। আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।

প্রসঙ্গত, এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রিমিয়ার হয়। অটোবায়োগ্রাফিতে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares