সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:12 PM, October 30, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’।
অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। মন খারাপের একটি ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লেখেন, পরাণের ‘অনন্যা’ অথবা দামালের ‘হাসনা’র মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার।
তিনি আরও লেখেন, কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।
প্রসঙ্গত, সম্প্রতি মিম নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। আর এই ছবিতে তার স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ছবিটির পরিচালক ওয়াহিদ তারেক।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
