সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:02 PM, October 30, 2023
বিনোদন ডেস্ক:
জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়েও করেছেন তিনটি। কিন্তু কোনো সংসারই স্থায়ীত্ব পায়নি। ফলে বর্তমানে সিঙ্গেল হিসেবেই সময়টুকু উপভোগ করছেন এই অভিনেত্রী।
ছেলে ঝিনুক ও হবু বউমা দামিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। ছুটি কাটানোর সেসব মুহূর্ত শেয়ার করছেন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মধ্যে নায়িকার নতুন এক পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
যেখানে এক বিশেষ মানুষকে প্রকাশ্যে এনেছেন তিনি। শ্রাবন্তীর জীবনে এই বিশেষ মানুষটি প্রিয় বান্ধবী সঞ্চারী চক্রবর্তী। তারই জন্মদিনে পোস্ট করেছেন শ্রাবন্তী। যে ছবিতে সঞ্চারীর সামনে রয়েছে কেক।
ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, আমি আমার এই প্রিয় বন্ধুটিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না। কিছুদিন আগে সঞ্চারী ও আরও এক বন্ধুর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীর পোস্টে নেটপাড়ার অনেকেই সঞ্চারী চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে রোববার (২৯ অক্টোবর) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোলাপি বিকিনি টপে সৌন্দর্যের দ্যুতি ছড়ানো ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। মাথার ওপর খোলা আকাশ। পায়ের তলায় জলের শীতলতা। তার মাঝেই যেন আগুন ঝরালেন অভিনেত্রী।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই থাইল্যান্ডে উড়ে গিয়েছেন শ্রাবন্তী। সেখান থেকে ফিরে ফের দেবী চৌধুরানী সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। নভেম্বরেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
