সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:01 PM, October 31, 2023
বিনোদন ডেস্ক:
মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুশা মেননের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) কেরালার নিজ বাসা থেকে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কেরালের তিরুবনন্তপুরমে একটা ভাড়া অ্যাপার্টমেন্টে বসবাস করতেন রেঞ্জুশা। পরিবারের সঙ্গেই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন অভিনেত্রী। সোমবার সকালে দীর্ঘ সময় রেঞ্জুশার ঘর বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হয়।
এরপর দরজা ভাঙা হলে রেঞ্জুশা মেননকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এরপর স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে খবর দেয় অভিনেত্রীর বাড়ির লোকজন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও জানা যায়, রেঞ্জুশা অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে সময় পার করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে পুলিশ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছেন।
প্রসঙ্গত, কোচির মেয়ে রেঞ্জুশা। একটি টিভি অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে অভিনয়ে নাম লেখান। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায়ও।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
