সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:00 PM, October 31, 2023
বিনোদন ডেস্ক:
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষও নিয়েছে বেশ কয়েকটি দেশ।
বিষয়টি নিয়ে অন্যান্যদের পাশাপাশি সরব হয়েছেন শোবিজের তারকারাও। ইতোমধ্যে দুই দেশের এই সংঘাত বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশে চিঠিও দিয়েছেন হলিউডের প্রথম সারির অভিনয়শিল্পীরা। এবার ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্টে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে মতামত প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।
অভিনেত্রী লিখেছেন, ইসরায়েলে যা হয়েছে সেটা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু এ জন্য আপনি গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ করতে পারেন না, নিরপরাধ মানুষের জীবন নিতে পারেন না।
অ্যাঞ্জেলিনা জোলি লেখেন, তাদের কোথাও যাওয়ার নেই, খাবার বা পানি নেই, এমনকি সীমান্ত পার হয়ে শরণার্থী হিসেবে মৌলিক অধিকার দাবি করার উপায়ও নেই। আমার মনোযোগ সহিংসতার কারণে বাস্তুচ্যুত মানুষের দিকে।
জানা গেছে, গাজায় ২০ লাখের বেশি মানুষ বাস করেন (যাদের অর্ধেকই শিশু); প্রায় দুই দশক ধরে অবরোধের মধ্যে বাস্তুহীন ও রাষ্ট্রহীন অবস্থায় আছে তারা। তবে গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা প্রয়োজনের একটি ভগ্নাংশমাত্র।
এদিকে বোমাবর্ষণের কারণে প্রতিদিনই ব্যাপকভাবে মানবিক সহায়তার প্রয়োজন তৈরি হচ্ছে। খাদ্য, জ্বালানি ও পানি বন্ধ করে দিয়ে তাদের বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মানবতার খাতিরে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করছেন সবাই। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সব মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, প্রায় দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হয়ে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এর আগেও বিশ্বের যেকোনো প্রান্তে মানবিক সংকট তৈরি হলে কথা বলেছেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
