সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:58 PM, November 1, 2023
বিনোদন ডেস্ক:
মালায়ালাম টিভি অভিনেত্রী ডা. প্রিয়া মারা গেছেন। বুধবার (১ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ৩৫ বছর বয়সী প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ডা. প্রিয়া। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।
মালায়ালাম সিনেমা-টিভির জনপ্রিয় অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা বলেন, গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছেন অভিনেত্রী প্রিয়া। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাচ্চাটি আইসিইউতে রয়েছে। প্রিয়ার আর কোনো শারীরিক জটিলতা ছিল না।
প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না তার মা। তার স্বামী গত ৬টি মাস প্রিয়াকে ছেড়ে কোথাও যাননি। এসব তথ্য উল্লেখ করে কিশোর সত্য বলেন, আপনি তাদের (মা-স্বামী) কী বলে সান্ত্বনা দেবেন? ঈশ্বর কেন এই নিষ্ঠুর আচরণ করলেন?
প্রসঙ্গত, মালায়ালাম টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ডা. প্রিয়া। মূলত, ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
