সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:29 AM, November 2, 2023
বিনোদন ডেস্ক:
ভারতীয় টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের। এই জুটির পর্দার রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে তাদের সেই রোমান্স পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, রূপ নিয়েছিল বাস্তবেও। একে অপরের প্রেমে পড়েন সুশান্ত-অঙ্কিতা।
তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই জুটির প্রেমের সম্পর্ক। ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার ভালোবাসার সেই বন্ধন। প্রিয় জুটির বিচ্ছেদে মন খারাপ হয়েছিল ভক্তদেরও। হঠাৎ কি কারণে ভেঙে গেল সুশান্ত-অঙ্কিতার প্রেম? কিংবা বিচ্ছেদের জন্য কে দায়ী—এমন প্রশ্ন রহস্যের দানা বাঁধে ভক্ত-অনুরাগীদের মনে।
অবশেষে সুশান্তের মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর রিয়েলিটি শো ‘বিগ বস-১৭’র ঘরে এসে তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। জানালেন তাদের সম্পর্ক ভাঙার তেমন কোনো কারণই ছিল না।
অঙ্কিতা বলেন, এক রাতের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। কোনো বড় কারণ ছিল না। অন্তত তিনি এমন কিছু জানতেন না। শুধু একটি রাতের মধ্যে তার জীবন ওলট-পালট হয়ে গিয়েছিল। সেই সময় কেউ পাশে ছিল না। তিনি একা সবকিছু সামলেছেন। তবে সুশান্তকে কখনও কোনোকিছুর জন্য আটকাননি—এমনটাও জানিয়েছেন অঙ্কিতা।
অভিনেত্রী জানান, সাফল্য পাওয়ার পর থেকেই সুশান্তের চারপাশের পরিবেশ, মানুষজন পাল্টাতে থাকে। অনেকে তাকে ভুল বোঝাতে থাকে।
জানা গেছে, ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল জুটি বেঁধে অভিনয় করেছিলেন সুশান্ত-অঙ্কিতা। এই জুটির রিল লাইফের ভালোবাসার প্রভাব পড়েছিল রিয়েল লাইফেও। শুরু হয় সুশান্ত-অঙ্কিতার প্রেম।
একসঙ্গে রিয়্যালিটি শো’তেও অংশ নিয়েছিলেন দুজনে। এরপরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। এর কিছুদিন ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
